কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’শিক্ষার্থীসহ অটো চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’শিক্ষার্থীসহ অটো চালকের মৃত্যু
ঈদের কেনাকাটা করে বাড়িতে ফেরার পথে সড়কে প্রাণ যাওয়া দু’শিক্ষার্থী অটোচালক সহ তিন জনের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম।
কাউনিয়া উপজেলার একই গ্রামের কোরআনের শিশু হাফেজ, স্কুল ছাত্র পার্শ্ববর্তী গ্রামের অটো চালক সহ তিন জনের মর্মান্তিক মৃত্যুতে কাউনিয়ার দু’টি গ্রামের মানুষ নির্বাক হয়ে পড়েছে।
নিহতদের লাশ বৃহস্পতিবার দুপুরের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিজ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃর্শ্যের অবতারণা ঘটে। পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ উপস্থিত সাধারণ মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। ঈদের পূর্বে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনটি পরিবারের আনন্দ ম্লান হয়ে গেছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রংপুরের মার্কেটে ঈদের কেনা কাটা করে ব্যাটারীচালিত অটো যোগে রংপুর- কুড়িগ্রাম মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে নব্দীগঞ্জ বাজারের কাছে কলোনি পাড়া মোড়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও রংপুর মেডিকেলে নেওয়ার পরে আরো দুইজন সহ মোট তিনজন নিহত হয়েছেন।
এতে গুরুতর আহত হয়ে আরও ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামের ফয়জুর রহমানের ছেলে স্কুল শিক্ষার্থী নাহিদ (১৮), ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জানু ইসলাম জয় (১৪) এবং খোপাতী গ্রামের অটোচালক রবিউল ইসলাম মানিক (৩২)।
নাহিদ ও জানু ইসলাম সহ আরো কয়েকজন মিলে ঈদের বাজার শেষে অটোরিকশায় যোগে বাড়ি ফিরছিলেন।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছিলে ব্যাটারিচালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোতে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান জানু ইসলাম জয় ও অটোরিকশা চালক রবিউল ইসলাম মানিক।
নাহিদের স্বজন আবু তোয়েব জানান, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুসহ ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর -কুড়িগ্রাম মহাসড়কের অসম্পূর্ণ কাজের কারণে সৃষ্ট গর্তে পড়ে নাবিল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোর সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই একজন মারা যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও ব্যাটারিচালিত অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জানু ইসলাম জয় ও অটোচালক রবিউল ইসলাম মানিক নামে আরো দু’জন মারা যান। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























