কাউনিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
- আপডেট সময় : ১১:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
কাউনিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র্যালি শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এর সভাপতি শ্রী বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেকান্দার আলী, উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মন্দিরের সাবেক সভাপতি শ্রী প্রদীপ কুমার গোস্বামী
শ্রীকৃষ্ণের মঙ্গল শোভাযাত্রা টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমনের প্রেক্ষাপট এবং সনাতন ধর্মে তাঁর বিভিন্ন অবদান বক্তারা তুলে ধরেন।
























