কাউনিয়ায় শৈত্য প্রবাহে দরিদ্র মানুষের দূর্ভোগ: বাড়ছে ঠান্ডা জনিত রোগ
- আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় শৈত্য প্রবাহে দরিদ্র মানুষের দূর্ভোগ: বাড়ছে ঠান্ডা জনিত রোগ
কাউনিয়ায় শৈত্য প্রবাহে দরিদ্র মানুষের দূর্ভোগ: বাড়ছে ঠান্ডা জনিত রোগ
কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা তীব্র শীত ও কনকনে ঠান্ডায় দূর্ভোগ পড়েছে। এ শীত মৌসুমে প্রথম শৈত্য প্রবাহের কবলে পড়েছে এ অঞ্চল। তীব্র শীত ও ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা পড়েছে বিপাকে। ব্যাপক ভাবে বাড়ছে ঠান্ডা জনিত রোগ।
জেনে নিন>> শরীরে বিভিন্ন যৌগের অভাবের কারণেই ঠান্ডা বেশি লাগে
হঠাৎ করে গত শনিবার ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। দুপর ১২ টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। এতে কনকনে ঠান্ডা দেখা দেয়। এতে দরিদ্র ছিন্নমূল মানুষেরা কাহিল হয়ে পড়ে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা ছিল ২০° থেকে ২৩° ডিগ্রি সেলসিয়াস। সকালে রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় বাড়ছে সড়ক দূর্ঘটনা।
খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার তিস্তা তীরবর্তী ১৭ টি গ্রাম সহ সারা উপজেলার খেটে খাওয়া ছিন্নমূল ও দরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে শীত ও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে।
তীব্র শীত ও কনকনে ঠান্ডায় শ্বাস কষ্ট, নিউমোনিয়া, হাঁপানি, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা শীত জনিত রোগে বেশি বেশি আক্রান্ত হয়ে পড়ছে। শীত নিবারণে খড় কুটা জ্বালিয়ে আগুন তাপাতে দেখা গ্রামের দরিদ্র অসহায় শীতার্ত মানুষকে। এছাড়াও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গরু, ছাগল,মহিষের গাঁয়ে চটের বস্তা ঝুলিয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে কৃষকরা। তীব্র ঠান্ডায় হাস,মুরগীর মড়ক দেখা দিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























