কাউনিয়ায় মৎস্যজীবী ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৮৮৮৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় মৎস্যজীবী ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবী ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।
রংপুরের কাউনিয়া ও হারাগাছ থানা পুলিশের পৃথক ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ দুই নেতা গ্রেফতার হয়েছে।
রবিবার দুই জনকেই পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া গ্রামের আকবর আলী ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাজির হোসেন মিঠু (২৮) এবং হারাগাছ পৌর শহরের সারাই আমবাগান এলাকার মৃত আবুল হাসান চেয়ারম্যানের ছেলে ও পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল (৪১)।
পড়ুন>> হাদী হত্যাকারীদের সহায়তাকারী দুই ভারতীয় গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ
তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, জেলা পুলিশের সদর থানায় ১৭ নভেম্বর রুজু হওয়া সন্ত্রাস বিরোধী ৭ নাম্বার মামলার আসামী নাজির হোসেন মিঠুকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আরাজি হরিশ্বর শান্ত বাজার এলাকা থেকে আটক করে।
অপরদিকে হারাগাছ থানার ওসি জানায়, বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনের ১৮ মে রুজু হওয়া ১৯ নাম্বার আসামিকে শনিবার সন্ধায় পুলিশ অভিযান চালিয়ে সারাই আমবাগান এলাকা থেকে আটক করে। আজ রবিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।























