কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জুলাই) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন’রা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম,ল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সুশান্ত সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালাপাড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম হারাগাছ পৌরসভা একাদশ অংশ নেয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























