কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন
- আপডেট সময় : ০৯:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া , উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ফারজানা আক্তার,
সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলী,সাংবাদিক জহির রায়হান প্রমূখ।
তিন জন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

























