কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের মারপিটে মহিলার মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের মারপিটে মহিলার মৃত্যু
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে আহত ছইমন নেছা (৭০) নামের এক মহিলা বৃহস্পতিবার গভীর রাতে মারা গেছেন এবং তার পুত্র শহিদুল ইসলাম (৪২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারামারির ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদি বাড়ি গ্রামে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী গ্রামে ১৪ শতক জমি নিয়ে প্রতিবেশি মৃত্যু রফাতুল্ল্যার পুত্র মজিবর রহমান, মোকছেদ আলী, মোকলেছ আলী গং দের সাথে একই গ্রামের আবেদ আলীর পুত্র সফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সোমবার সকালে আদালত থেকে রায় পাওয়া সফিকুল ইসলামের জমি প্রতিপক্ষরা দলবলে এসে দখলের চেষ্টা চালালে সফিকুল ইসলামের ভাই শহিদুল ইসলাম (৪২) বাঁধা দেন।
পড়ুন>>কুড়িগ্রামে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
এতে প্রতিপক্ষের লোকজন শহিদুল ইসলাম কে দা দিয়ে মাথায় চোট মারলে সে চিৎকার দেয়। তার মা ছইমন নেছা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লাঠি দ্বারা মারপিট করে। তাদের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে প্রতিপক্ষ মজিবর রহমানের লোকজন পালিয়ে যায়।
পরে গুরুতর আহত মা-ছেলেকে উদ্ধার করে ওইদিন সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ছইমন নেছা (৭০) কে ডাক্তার ছাড়পত্র দিলে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ছইমন নেছা(৭০) মারা যায়। ছেলে শহিদুল ইসলাম (৪২) আশঙ্কা জনক অবস্থায় কাউনিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























