কাউনিয়ায় ঘরের মেঝে থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ঘরের মেঝে থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
কাউনিয়ায় বসতঘরের মেঝে থেকে বুলবুলি(৪৭) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সোয়া দশটার দিকে উপজেলার চর নাজিরদহ গ্রামে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার চর নাজিরদহ গ্রামের নুরুল ইসলাম সাজুর স্ত্রী বুলবুলি বেগমের গলা কাটা লাশ শনিবার সকাল সোয়া দশটার দিকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখেন পুত্রবধু। তার চিৎকারে বাড়ির বাহিরে কাজে ব্যস্ত থাকা গৃহবধূর স্বামী সন্তানরা ছুটে এসে গৃহবধূ বুলবুলি বেগমের নিথর দেহ মেঝেতে পরে থাকতে দেখে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
পড়ুন>> জামালগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাইরাল লিমন পুলিশের ধরাছোঁয়ার বাইরে
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আলামতসহ তরিতরকারি কাটার বটি উদ্ধার করে। পরিবারের লোকজন জানায় বুলবুলি মানসিক রোগী। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছে। সে তরিতরকারি কাটার বটি দিয়ে নিজের গলা নিজে গেটে আত্মহত্যা করেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা পরে ময়নাতদন্তের রির্পোটে জানাযাবে। আইনগত প্রক্রিয়া চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























