কাউনিয়ায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৬৮২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাউনিয়ায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
রংপুরের কাউনিয়া কলেজে শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, কাউনিয়া কলেজের উপাধাক্ষ্য জুনায়েদ হাবিব, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলা পরিদর্শক অনিক ইকবাল এবং উপজেলা পরিচালক মোক্তারুল ইসলাম প্রমুখ।
পড়ুন>> কাউনিয়ায় অসহায় মানুষদের মধ্যাহ্নভোজ
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, আমরা চাই গ্রামীণ শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে পারে। এই মেধাবৃত্তি পরীক্ষা তাদের সেই পথে উৎসাহ দেবে।
অভিভাবকরা জানান,এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার চেতনা সৃষ্টি করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।
আয়োজকরা আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























