
রংপুরের কাউনিয়ায় এশিয়ান টেলিভিশনের এগারো তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এগারো পেরিয়ে বারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির বারো বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাদাকাতুল তাহরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব।
এছাড়াও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, মিজানুর রহমান মিজান, জহির রায়হান, সাইফুল ইসলাম, জসিম সরকার, আসলাম, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম মিন্টু, আহসান হাবীব তুষার, সোহাগ মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন