কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা।

 

 

কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

পড়ুন>> নাগেশ্বরী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, মাদক কারবার, কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধ দমনে নিয়মিত নজরদারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!