কাউনিয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রæপ (ওয়াইপিএজি) গঠন বিষয়ক সভা বৃহস্পতিবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউনিয়ায় পিএফজি কমিটির সদস্য ও বালাপাড়া বিএনপির আহবায়ক মোঃ শাহজাহান মিয়া এর সভাপতিত্বে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিএফজি কমিটির এম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন।
পড়ুন>>ডোমার নাট্য সমিতি মঞ্চে বিজয়ের ২য় দিনে মঞ্চায়িত হলো বাংলা গান ও নাটক
এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ ইদ্রিস আলী, বালাপাড়া বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব আলম, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ।
আলোচনা শেষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উপজেলা সমন্বয়কারী মাসুম পারভেজ, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম, আল আমিন, লক্ষ্মী রানী করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























