ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা

কাউনিয়ায় আগাম জাতের ধান কাটা শুরু ভালো  ফলনে খুশি কৃষক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে

কাউনিয়ায় আগাম জাতের ধান কাটা শুরু ভালো  ফলনে খুশি কৃষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় আগাম জাতের ধান কাটা শুরু ভালো ফলনে খুশি কৃষক।

কাউনিয়ায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের সোনালী ধান গোলায় উঠতে শুরু করেছে । ভাল ফলন পেয়ে খুশি কৃষকেরা। দিগন্ত মাঠ জুড়ে ধান পেকে সোনালী আকার ধারন করেছে। নানা প্রতিকুলাতার পরেও ক্ষেতের ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে তিস্তা নদীর চরাঞ্চলসহ উচু এলাকায় স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী জাতের ধান কাটা স্বল্প পরিসরে শুরু হয়েছে।

মাঠে মাঠে সোলানী পাকা ধান খেত উঁকি মারছে। সোনালী ধানের ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুঠেছে। কৃষকরা বলছেন কয়েক দিনের মধ্যে পুরোদমে আগাম জাতের সোলালী ধান গোলায় তুলবেন। কেউ কেউ ধান কাটা শুরু করেছেন।

গদাই গ্রামের কৃষক আল-আমিন জানায় তার ২৫শতক জমির ধান সোনালী আকার ধারন করেছে, দু-এক দিনের মধ্যে ধান কেটে গোলায় তুলবেন।

কৃষক নবীর হোসেন জানান তার ৫০ শতক জমি নদী গর্ভ বিলিন হয়ে গেছে বাকি ৩০ শতক জমির ধান পাকতে শুরু করেছে। উপজেলায় বিভিন্ন গ্রামে অধিকাংশ আগাম জাতের ধান পাকতে শুরু করেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে খরিপ-২ মৌসুমে ২৮৩০ হেক্টর জমিতে স্বল্পমেয়াদী হাইব্রিড ও উপশী রোপা আমন ধান চাষ হয়েছে।

এর মধ্যে হাইব্রিড ধানীগোল্ড- ১২০, ইস্পাহানি- ২০৫, এ্যারাইজ-৭০০৬ জাতের- ১৭০ হেক্টর মোট ৪৯৫ হেক্টর এবং উপশি ব্রিধান-৩৩-৩০, ব্রিধান-৭১-১৭০, ব্রিধান-৭৫-৭২০, ব্রিধান-৮৭-৬০৫, বিনা ধান-৭-৪০, বিনা ধান-১৭-৩৫০, পারিজা -৩৫০ হেক্টর মোট ২৩৩৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, ইতোমধ্যে আগাম জাতের পারিজা ধান কাটা শুরু হয়েছে। এপর্যন্ত ৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। চলতি মৌসুমে কৃষক খরার কবলে পরলেও অতিরিক্ত সেচ দিয়ে ফসল টিকিয়ে রেখেছে কৃষক এবং ফলনও ভাল হয়েছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে মাঠে বর্তমানে যে অবস্থা তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় আগাম জাতের ধান কাটা শুরু ভালো  ফলনে খুশি কৃষক

আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩