কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে

কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

 

 

কাউনিয়ায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত।
রংপুরের কাউনিয়ার সাহাবাজ গ্রামে মঙ্গলবার সকালে ব্যাটারী চালিত অটোর ধাক্কায় খোদেজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধ  মহিলা মারা গেছেন।

 

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া  ইউনিয়নের সাহাবাজ গ্রামের বাসিন্দা মৃত্যু কাসেম আলীর স্ত্রী খোদেজা বেগম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে কাউনিয়া-রংপুর মহাসড়কের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় সাহাবাজ দাখিল মাদ্রাসার কাছে পৌঁছিলে একটি দ্রুতগামী ব্যাটারী চালিত অটো পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে বিষ প্রয়োগ করে দুটি গাভী মেরে ফেলার অভিযোগ

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

 

বালাপাড়া ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!