কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি'র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি'র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি'র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

পাইকগাছার কপিলমুনির ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র পরিচালনায় উদ্বোধন হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩।

সোমবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ ও কপিলমুনি কলেজ ফুটবল মাঠে এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক জাতীয় ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ, কেকেএসপি’র পৃষ্ঠপোষক, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন কেকেএসপি’র সভাপতি শেখ আবদুর রশীদ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেকেএসপি’র সাধারণ সম্পাদক এম. বুলবুল আহমেদ,।

সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী পরিষদের ও কেকেএসপি’র সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য,প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে বলে কেকেএসপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!