কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাউনিয়ায় বড়দিন উৎসব পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাউনিয়ায় বড়দিন উৎসব পালন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাউনিয়ায় বড়দিন উৎসব পালন

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাউনিয়ায় বড়দিন উৎসব পালন

 

কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাউনিয়ায় বড়দিন উৎসব পালন

কাউনিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ বুধবার (২৫ ডিসেম্বর) পালন করা হয়েছে।এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন।

খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন।

এ উপলক্ষে কাউনিয়া উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়া মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা আলোক সজ্জার। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।
বড়দিন উপলক্ষে গির্জায় অনুষ্ঠিত হবে প্রার্থনা। বুধবার বেলা ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানান সাহাবাজ গ্রামের প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি) চার্জ পরিচালক জগদীশ রায়।

 

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গতকাল থেকে সেনাবাহিনী, এসএসআই, ডিবি, এখানে এসেছিল তারা পরিদর্শন করে গেছে এবং আমাদের কোন সংশয় আছে কিনা জানতে চেয়েছে। আজকে সকাল থেকে কাউনিয়া থানা থেকে পুলিশ এসে পাহারা দিচ্ছে। আমরা জানিয়েছি আমাদের তেমন কোন শত্রু নেই। কিন্তু আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আমার নামে একটি চিঠি আসছে এ নিয়ে আমরা আতংকে আছি।

 

 

সাহাবাজ গ্রামের প্যারাক্লিত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি) চার্জ এর সহকারী সাধারণ সম্পাদক, রতন বর্মন বলেন, বড়দিন সময়ের মাপকাঠি নয়, বরং গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকে বড়দিন আসলেই বড়দিন। কোষাধ্যক্ষ ধরেন্দ্র নাথ বর্মন বলেন, বড়দিনের মহত্ব, মানবিকতা, পবিত্রতা, ঐক্য ভালোবাসা, পারস্পরিক মিলন ও ভ্রাতৃত্বের এক অমলিন প্রেম উপাখ্যান।

পড়ুন>>সুনামগঞ্জে শুরু হলো শিল্প-পন‍্য বাণিজ্য মেলা ২০২৫ এর অবকাঠামো কাজের উদ্বোধন

পিবিটি চার্জ এর সদস্য, দয়াল রায়, শুমুয়েল রায় সুভো, রুমা রায়, দিপালী বর্মন বলেন, এই একটি মাত্র উৎসবকে কেন্দ্র করে গোটা বিশ্ব মেতে ওঠে আনন্দে, প্রার্থনা-আরাধনা, পূজা-অর্চনা, শুভেচ্ছা-বিনিময়, ঈশ্বর তনয় যিশুকে বরণ করে নেওয়ার মহা-প্রস্তুতি ও নানা রকম উৎসবাদিতে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। বড়দিন ঘিরে কাউনিয়ায় দুটি গির্জায় বিশেষ নিরাপত্তা বাহিনী সব সময় সচেষ্ট রয়েছে। উপজেলার প্যারাক্লীত বাংলাদেশ ট্রাস্ট (পিবিটি)- চার্চ অফ গড ২টি গির্জায় ১ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে বলে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!