কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময় সভা ও শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা অনুষ্ঠান-২০২৬ সরকার পাড়া অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর)। সকাল ১১টায় এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটি।
পড়ুন>>আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন
মনজুদার রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হারাগাছ এর সমাজ সেবক মোঃ শাহজাহান হোসাইন, সরকারপাড়া যুব সংঘের সভাপতি মোঃ জোবাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন। আরও বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, সদস্য কাওসার আহমেদ প্রমূখ।
সূত্রে জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজিক উন্নয়নে ভূমিকা রাখায়, শ্রেষ্ঠ সংগঠক মোঃ মনজুদার রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সংগঠকদের উৎসাহিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

























