টেলর সুইফটের বিরুদ্ধে প্রভাব খাটানো ও প্রতিশোধের বিস্ফোরক অভিযোগ
- আপডেট সময় : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিনোদন অঙ্গন বর্তমানে মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের বিরুদ্ধে ওঠা কিছু বিস্ফোরক অভিযোগ নিয়ে সরগরম। সম্প্রতি প্রখ্যাত সাময়িকী ‘ভ্যানিটি ফেয়ার’-এ সাংবাদিক মে জংয়ের লেখা ‘দ্য মাস্টারমাইন্ড’ শিরোনামের একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রায় এক বছরের অনুসন্ধানে তৈরি এই প্রতিবেদনে টেলরের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে যুক্ত শতাধিক মানুষের বক্তব্য ও সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। কেউ টেলরের পক্ষ নিয়েছেন, আবার কেউ প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোকে সমর্থন করেছেন।
২৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে ৩৬ বছর বয়সী এই পপ তারকাকে একই সঙ্গে ‘ভুক্তভোগী’ এবং ‘অন্যকে নিগ্রহকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগীত অঙ্গনের বাইরেও ব্যক্তিরূপে টেলর কীভাবে চলেন এবং তার ঘনিষ্ঠরা তাকে কীভাবে মূল্যায়ন করেন, তা দীর্ঘ বিবরণ সহকারে তুলে ধরা হয়। এতদিন ধরে যিনি নারীর ক্ষমতায়ন ও বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন, তার বিপরীত চিত্রই এতে প্রাধান্য পেয়েছে। ৩৬ বছর বয়সী এই শিল্পীর সঙ্গে কাজ করা কিংবা তার কাছাকাছি থাকা ব্যক্তিরা তাকে কীভাবে দেখেন, মূলত সেটিই তুলে ধরা হয়েছে এসব বক্তব্যে।
প্রতিবেদনে সুইফটের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাাটানো, সামাজিকভাবে অন্যদের একঘরে করে রাখা এবং প্রতিশোধপরায়ণ মনোভাবের স্পষ্ট অভিযোগ এনেছেন তার অনেক সাবেক সহকর্মী। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সাবেক এক সহযোগী বলেন, তার কাছে কেউই সমালোচনার ঊর্ধ্বে অবস্থান করেন না। যদি কেউ তার মতের বিরুদ্ধে অবস্থান নেন, তবে টেলর সরাসরি তার পেছনে লাগেন। আপনি যদি তার সঙ্গে একমত না হন, তাহলে তিনি আপনার পেছনে লাগবেন।’।
সংগীত সংশ্লিষ্টদের মতে, টেলরের নির্দেশ কিংবা চাওয়া অনুযায়ী কেউ ভূমিকা রাখতে না পারলে তাকে পেশাগত ক্ষেত্র ও সামাজিক সুযোগ থেকে কৌশলে দূরে সরিয়ে দেওয়া হয়। এমনকি শিল্প জগতের এক শীর্ষ নির্বাহী টেলরের আচরণকে ‘মিন গার্লস’ চলচ্চিত্রের খলচরিত্র রেজিনা জর্জের সঙ্গে তুলনা করে বলেছেন, এটি সত্যিই রেজিনা জর্জের মতো আচরণ।
কৈশোরে তার সঙ্গে পড়ালেখার অভিজ্ঞতা তুলে ধরে সাবেক সহপাঠী চানিস স্কিনার জানান, টেলরের নিজস্ব বন্ধুমহলের অংশ না হলে অন্য কারও তার কাছে কোনো গুরুত্ব থাকত না। অনেক ক্ষেত্রে সুইফটের ঘনিষ্ঠ বৃত্তের বাইরের মানুষদের নিগ্রহের মুখোমুখি হতে হতো।
প্রতিবেদনটিতে টেলরের প্রতিবেশী, শিক্ষক, সাবেক প্রেমিক, ঘনিষ্ঠজন এবং সমালোচকদের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করে তাকে ‘শাস্তিমূলক মানসিকতার’ ব্যক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন অনেকে। সাবেক সহকর্মীদের ভাষায়, তিনি মানুষকে মানসিকভাবে আঘাত করতেই বেশি পছন্দ করেন।
এই বিস্ফোরক প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইফটকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পপ তারকার ভক্তরা এটিকে তার প্রতিষ্ঠিত ভাবমূর্তি নষ্ট করার এক পরিকল্পিত চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। এক ভক্তের দাবি, সফল এই নারী শিল্পীর সুনাম ক্ষুণ্ন করতে একটি বিশেষ গোষ্ঠী পেছন থেকে অর্থ ঢেলেছে। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একজন লিখেছেন, ‘আমি জানতে চাই, এই প্রতিবেদন প্রকাশের জন্য কে অর্থ দিয়েছে। এটি যে পরিকল্পিত অপপ্রচারের অংশ, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।’।
অন্য এক সমর্থক অতীতে ম্যাডোনা বা ব্রিটনি স্পিয়ার্সের মতো নারী শিল্পীদের যেভাবে মিডিয়া আক্রমণের শিকার হতে হয়েছিল তা স্মরণ করিয়ে দেন। তার মতে, সফল নারীদের দমন করতে বিনোদন শিল্পজগৎ এভাবে সংঘবদ্ধ আক্রমণের পথ বেছে নেয়। অন্য এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে লেখেন, কোনো পুরুষ তারকার ক্ষেত্রে হয়তো এমন আক্রমণাত্মক প্রতিবেদন কখনও তৈরি হতো না।
তবে এই বিতর্কিত প্রতিবেদনের পক্ষ নিয়েও মন্তব্য করেছেন অনেকে। ভক্তদের অন্ধ সমর্থনে প্রভাবিত না হয়ে তারকাদের ভেতরের সত্যিকারের রূপ ও বাস্তবতা সবার সামনে তুলে ধরার জন্য সাময়িকীটির সাহসিকতার প্রশংসা করেছেন কয়েকজন পাঠক।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























