ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন

এক রাতেই তিনটি রাফায়েলসহ পাঁচটি যুদ্ধ বিমান খোয়াল ভারত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

রাফায়েলসহ যুদ্ধ বিমান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক রাতেই তিনটি রাফায়েলসহ পাঁচটি যুদ্ধ বিমান খোয়াল ভারত

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে এক রাতে বিমানবাহিনীর সম্মুখ সারির তিনটি রাফায়েল যুদ্ধ বিমান খোয়াল ভারত। এতে করে শুধু তিনটি রাফায়েল যুদ্ধ বিমান হারিয়েই ভারতের ক্ষতি হয়েছে ৮৬৪ মিলিয়ন ডলার।

বুধবার (০৭ মে) পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে এসইউ-৩০ ও মিগ-২৯।

এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।

পড়ুন>> দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল একজোট

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমানবাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

পড়ুন>> পাকিস্তানে হামলার জবাবে তছনছ ভারত

বুধবার (০৭ মে) প্রথম প্রহরে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে।

এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক রাতেই তিনটি রাফায়েলসহ পাঁচটি যুদ্ধ বিমান খোয়াল ভারত

আপডেট সময় : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫