এক অসহায় প্রবাসীর করুন কাহিনী
- আপডেট সময় : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে
এক অসহায় প্রবাসীর করুন কাহিনী। সবাই বলে প্রবাসীরা বেঈন। বিদেশে আসলেই নাকি সবাইকে ভুলে নিজে সুখে থাকতে চায়। দেশের বাবা, মা, ভাই, বোনদের ঠকায়। শুনেন একা অসহায় মালোশিয়া প্রবাসীর সঙ্গে কি ঘটেছে।
রাজন ভাই(ছদ্মনাম) ৮-৯ বছর মালোশিয়াতে কাজ করেছে। এই ৮-৯ বছরে সে বহু পরিশ্রম করে মাসে যতো টাকা ইনকাম করেছে সব টাকা মা-বাবার হাতে তুলে দিয়েছে, একটা টাকাও সে নিজের জন্য রাখেনি।
সেই টাকা দিয়ে বাবা-মা তার মেয়েদের বিয়ে দিয়েছে আর বাড়িতে থাকা ছেলের জন্য ব্যাবসা দিছে জায়গা কিনছে আর ঘর দিছে।
কখনোই রাজন ভাই জানতে চায়নি বাবা-মায়ের কাছে যে তারা টাকা দিয়ে তারা কি করছে।
দেশে এসে দেখে তার জন্য কিছুই নেই,
সব টাকা ও জমিজমা ছোট ভাই নিয়ে নিছে।
এখন বাবা-মা ও তাকে দেখতে চায়না।
নিজের বিয়ে করা বউয়ের কাছেও সে একটা টাকা জমা রাখেনি। একটি ছোট্ট ২ বছরের মেয়ে নিয়ে এখন সেই খুব কষ্টে দিন কাটাচ্ছে,
না পারছে মানুষের কাছে হাত পেতে চাইতে।
কিছু দিন সে বাকিতে মুরগির ব্যাবসা করেছে আর এখন মুরগির দাম বেশি দেখে কেউ বাঁকিতে মুরগী দিচ্ছে না। তাই সে তার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে আছে।
গতকাল আমাকে সে ভাই বললো যে ভাই যদি পারেন তো আমাকে দেশেই একটা কাজের জোগার করে দেন যাতে মেয়েটাকে নিয়ে দুই ভেলা খেতে পারি।
সামনে রোজা আসছে কি করবো বুঝতে পারছিনা। তার কথা গুলো সুনে সত্যি চোখে পানি চলে আসলো।
হায়রে প্রবাসী তোরা এমন কেন? কেন সারাজীবন নিজের চিন্তা না করে পরিবারের জন্য সব কিছু শেষ করে দিস। এই প্রবাসীরা কাকে বিশ্বাস করবে?
বাবা-মা,ভাই-বোন নাকি বউকে?
কেন সবাই এই প্রবাসীদের এমন করে ঠকায়।
আজকে শুধু এই ভাই নয়,,, এমন হাজার হাজার ভাই পরিবারের থেকে এমন প্রতারিত হচ্ছে।
এমন করে আর কতো রাজন ভাই নিরবে কাঁদবে।
তাই অনুরোধ করে বলছি দয়া করে মাস শেষে সব টাকা বাড়িতে না পাঠিয়ে কিছু টাকা নিজের জন্য রেখে দিও ভাইরা। যেখানে নিজের বাবা-মা, ভাই-বোন বেঈমানী করে সেখানে কাকে তুমি বিশ্বাস করবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























