ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জে গুলি করে হত্যা মামলার ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু,জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পড়ুন>> সৃষ্টি নিউজ এ সংবাদ প্রকাশের পর লাম্পি রোগে আক্রান্ত গরুর চিকিৎসা দিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার

এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান যে, গত ৩০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন ১৩৬ নং আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও শান্তিপূর্ণ ভোট গ্রহণ কার্যক্রম চলছিল।

এমতাবস্থায় বেলা আনুমানিক ০২:০০ ঘটিকার সময় একদল উশৃঙ্খল মারমুখি জনতা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে অপর পক্ষের সাথে মারামারি ও গুলাগুলি শুরু হয়।

উক্ত সংঘর্ষ চলাকালীন সময় একজন ব্যক্তি গুলিবৃদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে জানা যায় নিহত ব্যক্তি সিলেট জেলার বালাগঞ্জ থানার ফজলু মিয়ার ছেলে সায়েম আহমেদ ২৪। এই ঘটনায় বালাগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পড়ুন>> বিশ্বম্ভরপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ০৪:৫০ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন ০৩ নং ওয়ার্ড কেওয়াপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট জেলার বালাগঞ্জ থানার এফআইআর নং-০৯/৭৯, তারিখ- ৩১ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০২/১৪৯ পেনাল কোড ১৮৬০ঃ) এর মূলে হত্যা সাথে জড়িত অন্যতম প্রধান একজন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী আমির হোসেন নূরু (৫৯)পিতা- মৃত আব্দুর রউফ, সাং- আজিজপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

আপডেট সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪