ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

উলিপুরে তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩৯২০ বার পড়া হয়েছে

তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

উলিপুরে তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী।
কুড়িগ্রামের উলিপুরে তরুণ ভোটারদের মুখোমুখি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। শনিবার সকাল সাড়ে ৯টায় উলিপুর দ্বিমুখী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষা, বেকারত্ব, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তরুণদের একের পর এক প্রশ্নের উত্তর দেন।

পিছিয়ে থাকা এই উপজেলার প্রায় দুই শতাধিক তরুণ উপস্থিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তার করণীয় জানতে চান। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা, শিক্ষা সংকট, স্বাস্থ্যসেবার দুরাবস্থা, বেকারত্ব, নদী ভাঙন ও দারিদ্র্যতা নিরসনের প্রতিশ্রুতি দেন।

পড়ুন>> ভূমিকম্পেই সরে গিয়েছিল গঙ্গা: বালির আগ্নেয়গিরি জানাল পথবদলের গল্প

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জোর করে বোরকা পরতে বাধ্য করা হবে কি না—তরুণদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালেহী বলেন, “ইসলাম কখনো কাউকে জোর করে কিছু চাপিয়ে দেয় না। মুসলমান ও হিন্দুসহ সবার পরিবারিক মূল্যবোধ আছে, সেই মূল্যবোধই আমাদের কাছে অগ্রাধিকার পাবে। তবে কেউ যদি উদারতার নামে মূল্যবোধের বাইরে চলে যায়, সেখানে কিছু মডিফিকেশন হতে পারে।”

পড়ুন>> ভূমিকম্পটির উৎপত্তিস্থল নিয়ে বিভ্রান্তি! বাইপাইল নয় উৎপত্তিস্থল নরসিংদী

পরে তিনি উলিপুরকে উন্নয়নের নতুন পথে নিতে ‘ফাইভ জিরো নীতি’ ঘোষণা করেন। এর আওতায়
নিরক্ষরতামুক্ত, কর্মহীনতামুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, গৃহহীনতামুক্ত, চিকিৎসাহীনতামুক্ত উলিপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসুর নির্বাহী সদস্য সালমান শাকিব, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন, জেলা শিবির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-তরুণ ভোটার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫