উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩ আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি

 

 

 

উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

 

 

উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।
কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

বুধবার (২০ আগষ্ট) দুপুরে উলিপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ও পৌর শাখার আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। র‍্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

 

 

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

 

পৌর সদস্য সচিব হামিদুজ্জামানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহঃ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি।

 

 

এসময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল জনগণের দল। জনগণের কল্যানে কাজ করে থাকেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত: ৪০ লক্ষ টাকার ক্ষতি

 

এসময় তিনি নিবন্ধন ও মার্কা বিহীন দলকে হুশিয়ারী করে বলেন, হয় রাজনীতি করেন নাহলে চুপ থাকেন। আরও বলেন, র‍্যালি করার কারণে শহরে জন দূর্ভোগ হওয়ায় সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন তিনি।

 

 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ন আহ্বায়ক তৌফিক সেতু, উপজেলা সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর আহ্বায়ক রাঙ্গা জামান। আলোচনা শেষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন এবং ফলজ বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপনা কর্মসূচির উদ্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!