আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক ফারুকুল ইসলাম চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত
- আপডেট সময় : ১১:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক ফারুকুল ইসলাম চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত
সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক (সাময়িক বরখাস্তকৃত) মোহাম্মদ ফারুকুল ইসলামকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সরকারি কর্ম কমিশনও একমত পোষণ করেছে। গত ৯ই জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রশাসন শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পড়ুন>>জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ ফারুকুল ইসলাম পবিত্র ওমরাহ পালনের জন্য গত বছরের ২৫শে সেপ্টেম্বর থেকে ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করিয়েছিলেন। তবে নির্ধারিত ছুটি শেষে গত বছরের ৫ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবরের মধ্যে তার কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি। কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই তিনি ধারাবাহিকভাবে ১১৯ দিন অর্থাৎ ৩ মাস ২৭ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ এর উপবিধি (গ) অনুযায়ী ‘পলায়ন’ এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে অভিযোগনামা ও বিবরণী পাঠানোর পাশাপাশি ই-মেইলেও তা পাঠানো হয়েছিল।
পড়ুন>>সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ
ব্যক্তিগত শুনানির জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তাতে উপস্থিত হননি। তদন্তে তার বিরুদ্ধে আনীত পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এরপর চলতি বছরের ৩রা মে তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিদেশে অবস্থানরত ফারুকুল ইসলাম নির্ধারিত সময়ের পর ই-মেইলের মাধ্যমে সেই নোটিশের জবাব দিয়েছিলেন।
দুদকে তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় তিনি আমেরিকা পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে আবাসন সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত বিপুল অর্থ হুন্ডির মাধ্যমে আমেরিকায় পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার ঘনিষ্ঠ একজন উচ্চমান সহকারী ও প্রধান সহকারী এখনও তার সঙ্গে যোগাযোগ রেখে আবাসন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























