ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের পরিবারকে বেরোবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

আবু সাঈদের পরিবারকে বেরোবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু সাঈদের পরিবারকে বেরোবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

কোটা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জের গিয়ে তার মা-বাবার হাতে সাড়ে ৭ লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম। তিনি বলেন, উপাচার্যের (ভিসি) নির্দেশে সাঈদের মা-বাবার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিসি স্যার নিজেও সাঈদের পরিবারের খোঁজ রাখছেন, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আজ সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবু সাঈদের পরিবারকে বেরোবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪