আনারস চাষ করুন টবে
- আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১০০৪ বার পড়া হয়েছে
আনারস চাষ করুন টবে
সুস্বাদু ফলের মধ্যে আনারস অন্যতম। আনারসের আকর্ষণীয় সুগন্ধ ও অম্ল-মিস্টি স্বাদের জন্য চাহিদা প্রচুর।
আমাদের দেশে এ ফলটি খুবই সহজে চাষ করা যায়।আনারসের বীজ দিয়ে তেমন চারা করা হয় না। তাই চারা/সাকারের মাধ্যমেই বেশি এর বংশবিস্তার হয়ে থাকে। সাধারণত সাইড সাকার বা পার্শ্ব চারা, ফলের উপরের অংশের চারা কিংবা গ্রাউন্ড সাকার দিয়ে এর বংশবিস্তার করা হয়।
বাংলাদেশের অনেক স্থানেই আনারস চাষ করা হয়।তবে মূলত সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও টাঙ্গাইল জেলায় ব্যাপক আকারে আনারস চাষ হয়।
বর্তমানে ছাদ বাগানে ছোট টবেও এর চাষাবাদ হচ্ছে। আনারসের চাষ পদ্ধতিও খুব সহজ। তেমন কোন যত্ন ছাড়াই চাষ করা যায়।
ফেলে দেয়া অংশ লাগালেই পাওয়া যাবে নতুন আনারস গাছ। আর সেই গাছেই ধরবে আনারস!ফলের পাশাপাশি ঘর সাজাতেও ব্যবহার করতে পারবেন আনারস গাছ।
চাষ পদ্ধতি: প্রথমে একটি আনারসের থেকে ১ ইঞ্চি পরিমাণ আনারস সহ মাথার পাতা কেটে আলাদা করে রাখুন। এই কাটা অংশটি পানিতে ভিজিয়ে রাখুন। মাঝে মাঝে পানি বদলে দিন।
সপ্তাহ দুয়েক পর দেখবেন কাটা অংশ থেকে শিকড়ের মত বের হয়েছে।এটা এখন লাগানোর উপযোগি হয়েছে।
পড়ুন>>ধুন্দল চাষ (Dhundal cultivation)
চারা লাগানো পদ্ধতি: ছাদ বা ব্যালকনিতে আনারস এর চারা রোপনের প্রতিটি চারার জন্য একটি করে ১০ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে।মাটির টব হলে ভাল হয় । টবের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে ।
জেনে নিন>> খুব সহজেই ঘর থেকে তেলাপোকা দূর করুন
এবার ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ১০-১৫ গ্রাম টি,এস,পি সার, ১০ গ্রাম পটাশ সার, একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন ।
অতঃপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে তখন আনারসের চারা টবে রোপন করতে হবে।
চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে । সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে ভালো ভাবে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশী পানি ভিতরে ঢুকতে পারে না। খুটি দিয়ে গাছটিকে বেধে দিতে হবে।যাতে গাছ হেলে না পড়ে।
পড়ুন>>পেঁপের রিংস্পট বা মোজাইক রোগ ও প্রতিকার
অন্যান্য পরিচর্যা: চারা লাগানোর ২-৩ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন অন্তর অন্তর খৈল পচা পানি অল্প পরিমানে প্রয়োগ করতে হবে। খৈল ১০ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে।তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। ১০-১৫ দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুচিয়ে আলগা করে দেয়া প্রয়োজন ।
ফল সংগ্রহ: আনারস গাছ বেশ ধীর গতিতে বৃদ্ধি পায়। একটি আনারস গাছে ফল ধরতে প্রায় দুই তিন বছর সময় লাগে। ফল হাল্কা পাকলে তেুলতৈ হবে।
জেনে নিন>>ছাদে লেবু চাষ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
One thought on “আনারস চাষ করুন টবে”
আপনার মন্তব্য Cancel reply
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























uvt6yr