ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আদালতের রায়ও মানেনি প্রতিপক্ষ, নাগেশ্বরীতে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০০৪ বার পড়া হয়েছে

আদালতের রায়ও মানেনি প্রতিপক্ষ, নাগেশ্বরীতে জমি দখলের অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের রায়ও মানেনি প্রতিপক্ষ, নাগেশ্বরীতে জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আদালতের রায় পাওয়ার পরও প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, আদালতের নির্দেশ উপেক্ষা করে গভীর রাতে দলবল নিয়ে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের বাসিন্দা মৃত রমজানের ছেলে শাহিন আলম তফশিলভুক্ত একটি জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় (এমআর নং-৪২/২৪) একটি মামলা দায়ের করেন। গত ১৯ মার্চ ২০২৪ তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পড়ুন>> কুড়িগ্রামে বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য

ভুক্তভোগী শাহিন আলম জানান, আদালতের রায় সত্ত্বেও বিবাদীপক্ষ শুরু থেকেই জমি দখলের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাপখাওয়া এলাকার ময়নুল্লাহর ছেলে আফজাল হোসেন (৪২)সহ ৬-৭ জন সংঘবদ্ধ হয়ে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক পানি সেচ দেয় এবং জমির একটি অংশ দখলে নিয়ে সেখানে টিনের ঘর নির্মাণ করে।

খবর পেয়ে শাহিন আলম ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়। বাধা দিতে গেলে মারধর এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও ঘর নির্মাণ বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি নিয়ে এর আগেও একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়েছে। একটি মামলায় বাদীপক্ষ খালাস পান বলেও দাবি করা হয়েছে। স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগে তিনি নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পড়ুন>>নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায়ী সংবর্ধনা

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী শাহিন আলম দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদালতের রায়ও মানেনি প্রতিপক্ষ, নাগেশ্বরীতে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬