সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিহ্নিত চোরাকারবারি ও অস্ত্র মামলার এজহার নামীয় আসামী হাবিব সারোয়ার আজাদ ওরফে তোতলা আজাদের অপপ্রচারে বিভ্রান্ত জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বিগ্ন ও বিব্রত।
এনিয়ে উপজেলাবাসী কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এরপরও থেমে নেই এই সাইবার সন্ত্রাসীর কাজ।
সম্প্রতি যাদুকাটা নদীতে এক শ্রমিক হার্ডে সমস্যা নিয়ে কাজ করা অবস্থায় নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও সে ঘটনাকে তিলকে তাল বানিয়ে বিভ্রান্ত ছাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।
শুধু এই ঘটনাই নয় সে দীর্ঘ দিন ধরে নিজেকে রক্ষায় ও সীমান্ত চোরাচালানের পাশাপাশি অস্ত্র ব্যবসায় নিজের অবস্থান তৈরী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের নামে নানান মিথ্যা তথ্য প্রকাশ করে বিশোর্ধোগার করে প্রশ্ন বিদ্ধ করতে মিথ্যা বানোয়াট ও মানহানি তথ্য প্রকাশে লিপ্ত রয়েছে। এতে করে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এনিয়ে সচেতন মহল ও সুনামগঞ্জ জেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সেই সাথে সাংবাদিক মহলেও ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাবিব সারোয়ার আজাদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বিশিষ্ট সুদ ব্যবসায়ী বদ মিয়ার বড় ছেলে।
সে উপজেলা আওয়ামীলীগ নেতা। শুধু তাই নয় তার ছেলে শিহাব সারোয়ার শিপু সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি। সে একটি জাতীয় দৈনিক পত্রিকাকে হাতিয়ার করে অপরাধ সম্রাজের রাজত্ব কায়েম করেছিল আওয়ামীলীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর।
গত ৫ আগষ্টের পর থেকে এলাকা থেকে পালিয়ে গেছে। আর গত আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে অবৈধ ভাবে মাদক, হুন্ডি, গাঁজাসহ সীমান্তে এপার ওপার সকল ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক চাঁদাবাজির মামলা হয়েছে। শুধু তাই নয় ইয়াবাসহ আটক হলেও আ,লীগ নেতা হওয়ায় পার পেয়ে যায়।
বাদাঘাট বাজার বাসিন্দা লতিফ মিয়া জানান, আজাদ ওরফে তোতলা আজাদ নিজের স্বার্থে এমন কোনো কাজ নেই সে করতে পারে না। তার কাজে বাধা দেয়ার নিজ ছেলেকে আগুলে পুড়িয়ে এসিড নিক্ষেপের নাটক সাজিয়ে এক সাংবাদিক কের বিরুদ্ধে মামলা দায়ের করলেও আদালতে মিথ্যা প্রমাণিত হয়। তার বিরুদ্ধে কোনো কথা বললেই সে বিভিন্ন ফেইক ইমেল এড্রেস দিয়ে দেশের সকল পত্রিকার বিভ্রান্তি কর লেখা পাঠিয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাজেহাল করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার দাবী জানিয়ে আসছেন তাহিরপুর ও সুনামগঞ্জ জেলা বাসী।
যাদুকাটা নদীতে নিহতের আত্মীয় মোহাম্মদ মৌলা মিয়া জানান, ‘নিহত আমার আত্নীয় হার্ডের রোগী ছিল। এছাড়াও বুকে ব্যথা ছিল দীর্ঘদিন ধরে। কাল হঠাৎ নৌকায় বসে থাকা অবস্থায় অসুস্থ হলে আমার বাড়িতে এনে গ্রাম্য ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে মারা গেছে। আজাদ উল্টা পাল্টা লেখতাছে তার ধর্মে দিছে লেখতাছে আল্লাহ তার বিচার করবো। আমরা কোনো অভিযোগ নাই।’
তাহিরপুর এলাকার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বাসিন্দা নুরুল আলম জানান, হাবিব সারোয়ার আজাদ ওরফে তুতলা আজাদ একজন সীমান্ত এলাকায় চোরাচালানের গডফাদার। সে অস্ত্র মামলার আসামী। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিটি বাহিনী সারা দেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবোচ্ছ চেষ্টা করছে। আমি আমার উপজেলায় কঠোর নজরদারির পাশাপাশি অভিযান পরিচালনা করছি অনিয়মকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে উর্ধবতন কর্মকর্তাদের নির্দেশনায়। আর হাবিব সারোয়ার আজাদ তাহিরপুর উপজেলার ঘটে যাওয়া যে কোন ঘটনার মুল ঘটনা আড়াল করে মিথ্যা তথ্য প্রকাশ করছে। যা আমি আমার উর্ধবতন কর্মকর্তাদেরকে অবগত করেছি।
Leave a Reply