অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে ৫০০ জন কৃষকের কৃষি উপকরণ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে ৫০০ জন কৃষকের কৃষি উপকরণ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে ৫০০ জন কৃষকের কৃষি উপকরণ বিতরণ

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে ৫০০ জন কৃষকের কৃষি উপকরণ বিতরণ

খুলনায় অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে ৫০০ জন কৃষকের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেছেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ।বর্তমান সরকার কৃষি বান্ধব।কৃষিখাতে উন্নয়ন অভৃতপূর্ব।

আগামী ৪১ সালের মধ্যে আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।অণির্বান লাইব্রেরীর উদ্যোগে আজকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ নিঃসন্দেহে একটি মহাতী উদ্যোগ।

আমি লাইব্রেরীর সমৃদ্ধি কামনা করি।কপিলমুনির মাহমুদকাটীর অণির্বাণ লাইব্রেরীর উদ্যোগে,ঢাকা ব্যাংকের অর্থায়নে ও পেট্রোকেম লিঃ এর সহোযোগীতায় দুই উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে সার বীজ ও কীট নাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার সকাল ১০ টায় লাইব্রেরী চত্ত্বরে সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লাইব্রেরীর সাঃ সম্পাদক প্রভাত দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিঃ কমিশনার মোঃ রকিবুল ইসলাম, এগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ কাতেবুর রহমান, ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার।

এছাড়াও সাবেক প্রধান শিক্ষক গণেশ ভট্টাচার্য, অণির্বাণ লাইব্রেরীর সাবেক সহসভাপতি সমিরণ দে, সহ সভাপতি অজয় সাধু,পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর এসিসট্যান্ট সেলস্ ম্যানেজার মোঃ জ্যাকিরুল ইসলাম, কে কে এস পির সভাপতি শেখ আব্দুর রশীদ, মোঃ মহাসীন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!