৩দিন চুলায় রান্না না করেও আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৩দিন চুলায় রান্না না করেও আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

৩দিন চুলায় রান্না না করেও আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

তালতলী(বরগুনা) থেকে হায়দার আলী
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
৩দিন চুলায় রান্না না করেও আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

৩দিন চুলায় রান্না না করেও আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

বরগুনার পাথরঘাটা হাঁড়িটানা গ্রামের ফারুক রাড়ীর ঘরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

রবিবার (১২ মে) ভোর ৫ টার দিকে উপজেলার  পাথরঘাটা ইউনিয়নের হাঁড়িটানা গ্রামে ফারুক রাড়ীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফারুক রাড়ী বলেন, আমার ঘরে ৩ দিন যাবত কোন রান্না হয়নি আমার স্ত্রী ঢাকা গিয়েছে শ্বশুর বাড়ি থেক খাবার দিয়ে যায় কে বা কাহারা এ আগুন লাগিয়েছে এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৫ টার দিকে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসেক কল দেয় দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ৪৫ নিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য শহিদ মাস্টের বলেন, আমাকে একটি ছেলে ফোন দিয়ে বলায় আমি গিয়ে দেখি ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তবে আমার জানা মতে তাদের চুলায় ৩ দিন আগুন জ্বলেনি এবং কারেন্টও ছিল না।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এলাকার লোকজন কিছু বলতে পারেনি কারেন্টও ছিলোনা তাই  আমরা অজ্ঞাত দিয়েছি এলাকার সুত্রে  ওখানে জানতে পাই তার স্ত্রী ঢাকায় পুরুষ একাই বাড়িতে ছিলো তাই (৩) দিন রান্না হয়নি।

পাথরকাটা থানা অফিসার ইনচার্জ আল মামুন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!