হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ সোমবার; ২৪ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন চূড়ান্ত

হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত 

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত 

গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশের পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড হুন্দাই গাড়ি তৈরির কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে।হুন্দাই মোটর কোম্পানী গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়

মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে হাইটেক পার্কে জমি বরাদ্ধ নিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে ফেয়ার টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং ফেয়ার টেকনোলজির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান, ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী, চীফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিনসহ সরকারি উর্ধতন কর্মকর্তা ও ফেয়ার গ্রুপের কর্মকর্তাবৃন্দ।পড়ুন>> কম্পিউটারের গুরুত্বপূর্ণ সর্টকাট কি কম্পোজ করতে সময় বাঁচায়

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদেরকে সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্য নিয়ে ফেয়ার টেকনোলজির নিজস্ব অর্থায়নে ও হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় গাজিপুরের কালিয়াকৈরে প্রায় ৬ একর জমির উপর গড়ে উঠবে হুন্দাই গাড়ি উৎপাদনকারী কারখানা।

প্রাথমিকভাবে হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের সর্বাধিক জনপ্রিয় গাড়ি সেডান, এসইউভি এবং এমপিভি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

কারখানাটি বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী স্থাপিত হচ্ছে যার মাধ্যমে দেশে স্থানীয়করণ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং প্রযুক্তি বিষয়ে দক্ষ শ্রমিক বৃদ্ধিতে সহায়তা করবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ফেয়ার টেকনোলজির মাধ্যমে হুন্দাই গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপন হচ্ছে যা একটি অন্যতম মাইলফলক। হুন্দাইয়ের মত বিশ্বখ্যাত গাড়ি বাংলাদেশে নির্মাণ শুরু হলে বিশ্বের কাছে যেমন বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে তেমনি আমি বিশ্বাস করি এই কারখানা বাংলাদেশে যোগাযোগ ও কর্মসংস্থান তথা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

হোসনে আরা বেগম বলেন, হুন্দাই এর মত বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে তৈরী হলে তা যেমন বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে তেমনি যোগাযোগ ও প্রযুক্তি শিল্পে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

রুহুল আলম আল মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে ফেয়ার টেকনোলজি বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরী করবে। হুন্দাই এর প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আমরা নিশ্চিত করবো যেন হুন্দাইয়ের বিশ্বমানের গাড়ি বাংলাদেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ করতে পারে।তথ্য সুত্র

Please Share This Post in Your Social Media

One response to “হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত ”

  1. […] ২০১৮ সালেই এই কোয়াড্রিসাইকেলটি ব্যক্তিগত ব্যবহারের জন্য লঞ্চের পরিকল্পনা করেছিল বাজাজ। কিন্তু সে সময় এটি সম্ভব হয়ে ওঠেনি। এবারে অবশেষে বাজাজ কিউট ব্যক্তিগত এবং পরিবহন নয় এমন ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন পেল। নতুন বছরে চার চাকার মডেলটিতে বেশ কিছু আপডেটও এসেছে। জেনে নিন>>হুন্দাই মোটর কোম্পানীর বাংলাদেশে গাড়… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!