সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন

 

 

 

সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন

 

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে ১৬জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁর ১৩জন রয়েছে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের ১২জন ও নওগাঁ সদর উপজেলার ১জন। এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও নিহতের স্বজনরা।

রোববার(৯আগস্ট) দুপুর ২টার সময় রিয়াদের মহানগর  শিফা থানার মুসা সানাইয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

সোমবার (১০আগস্ট) সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পড়ুন>>কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

 

 

প্রেস বিজ্ঞপ্তি, স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজনরা, এলাকার জনপ্রতিনিধি সুত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টায় রিয়াদ মহানগীর শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশী কর্মীদের পরিচালনায় একটি সোফা কারখানার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ দূর্ঘটনা  সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল হতে ১৬জনের মরদেহ উদ্ধার করেছেন বলে জানা যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দূর্ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের সময় রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

এ ঘটনার ওই কারখানার একমাত্র জীবিত কর্মী হাবিবুর রহমান জানান, দুপুর ১ট ৩০মিনিটে চুল কাটার জন্য সেলুনে যাই ফিরে এসে দেখি কারখানায় আগুন জ্বলছে।

তিনি আরো  জানান,এ কারখানায় ১৭জন বাংলাদেশী কর্মী কাজ করতেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৬জন মারা গেছেন। স্থানীয় সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়,৮জন সরাসরি আগুনে পুড়ে এবং বাকি ৮ জন কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান।

 

 

কারখানার জীবিত কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অগ্নি দূর্ঘটনায়  মৃতদের প্রাথমিক পরিচয় শনাক্তকরণে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট জেলা প্রশাসন ওস্থানীয় সৌদি কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে। মৃতদেহের দাফন ও পরিবারের কাছে প্রেরণের জন্য প্রক্রিয়া  চলমান রয়েছে।

আরও >>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

নওগাঁর  নিহত ১৩জন প্রবাসী হলেন, আত্রাই উপজেলার গন্ডগোহলী গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে মোঃ রুবেল প্রামানিক, মৃত বজলুর প্রামানিকের ছেলে কলিমউদ্দীন, গুফফার প্রামানিকের ছেলে মোঃ মোহন ও মোঃ সুমন এবং খরস্রোতা গ্রামের মনজুর ছেলে মজিদুল রয়েছেন।

 

 

এ ছাড়া উজানপই গ্রামের ফরিদ শেখ, ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হিদয়, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল সাদনগর গ্রামের সাগর, মধ্য বোয়লিয়া এলাকার আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, দুবাই গ্রামের বাদলের ছেলে সোহেল রানা এবং নওগাঁ  সদর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের মজনুর ছেলে শাহিন।

 

 

আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মনিরুজ্জামান জানান,উপজেলার কয়েকটি  গ্রামের ১২জন ও নওগাঁ সদর উপজেলায় ১ জন আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সবসময় খোঁজখবর রাখা হচ্ছে। প্রায়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।

আরও পড়ুন>>ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন 

 

নওগাঁ জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে সরকারের উর্দ্ধতন বিভাগের কর্মকর্তার সঙ্গে সর্বদা যোগাযোগ করা হচ্ছে। নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, তা করা হবে। এ ছাড়াও মৃতদেহগুলো দেশে আসার সঙ্গে সঙ্গে সেগুলো নিহতদের পরিবারের কাছে যথাযথভাবে পৌছে দেওয়া হবে।

 

এদিকে মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!