সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য বিএন’পির এম এ সাত্তার।
সুনামগঞ্জ-৩ আসনের যুক্তরাজ্য বিএন’পির সম্ভাব্য প্রার্থী এম এ সাত্তার।
বিএনপি থেকে একাদশ নির্বাচনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি। এবারও তারা মাঠে আছেন।
ভোটারদের সঙ্গে সভা, মতবিনিময় করছেন। তবে হাটবাজারে নিজেদের প্রার্থিতার আভাস দিয়ে যাচ্ছেন। তারই মধ্যে একজন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) যুক্তরাজ্য বিএনপি সহ-সভাপতি শিল্পপতি এম.এ সাত্তার দীর্ঘদিন যাবত তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর- শান্তিগঞ্জ হতদরিদ্র লোকজনের মাঝে ত্রাণ বিতরণ চিকিৎসা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।
নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে তার পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। জানা যায় তিনি একজন বিএনপি প্রেমিক।
নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের বিশ্বস্থ সেবক বাছাই করতে পারে। তিনি সন্ত্রাস, দূর্নীতি, ক্ষুধা, দারিদ্র মাধক ও শোষন মুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার সম্প্রসারণ এবং সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে এলাকার জনসাধারনের সঙ্গে একাত্ত হয়ে কাজ করার কথা বলেন।
তিনি বলেন, হামলা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কাম্য নয়। তিনি আরও বলেন একাদশ সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তিনি বলেন, সুষ্টু নির্বাচন হলে এ আসনটি আমরা বেগম জিয়াকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
Leave a Reply