ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির তিনদিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের প্রথমদিনে নাশকতার অভিযোগ এনে ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্নস্থানে জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টাকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটকৃকতরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাখাব উদ্দিন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী,জেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন, সামছুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম,

তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম, কাঠইর ইউপি বিএনপির কর্মী হেনু মিয়া ।

এদিকে অবরোধের প্রথমদিনে ঢিলেঢালাভাবে অবরোধকর্মসূচী চললেও সকালের দিকে শহরে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলে ও বেলা বাড়ার সাথে শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা, অট্রোরিক্সা, সিএনজি চলতে দেখা যায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

আভ্যন্তরীন রুটে যাত্রবাহি বাস ও লঞ্চ মাঝে মাঝে চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ,র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ১০ জন বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর নাশকতার চেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে আটক করে এবং দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক

আপডেট সময় : ০৩:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩