ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস),কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রæপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) সুনামগঞ্জে চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে এই মনোমুগ্ধকর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটির লক্ষ্য ছিল সাংস্কৃতিক বন্ধন জোরদার করা এবং টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের বার্তা প্রচার করা।

পড়ুন>> নওগাঁয় প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, নুরুল হাসান আতাহের, শিল্পী বেগম, মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কর্ণবাবু দাস প্রমুখ।

“পুনর্জীবন, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন” শীর্ষক থিমের অধীনে, এই উদযাপনে হাওর অঞ্চলের জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা এবং বাংলাদেশে সবুজ বিনিয়োগে চীনের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আহ্বান অন্তর্ভুক্ত ছিল।

হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “এই আয়োজন হাওর অঞ্চলের অনন্য জলবায়ূ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উদ্ভাবন এবং নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা।”

পড়ুন>> কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় হাসপাতালের কর্মচারী নিহত

সুনামগঞ্জ ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা যোগ করেন, “নবায়নযোগ্য শক্তি আমাদের মতো ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য একটি জীবনরেখা। সম্মিলিত পদক্ষেপগুলো অর্থবহ অগ্রগতি এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে পারে।”

এই অনুষ্ঠানে শিক্ষার্থী, স্থানীয় নেতা এবং পরিবেশ প্রেমীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ দেখা যায়, যারা একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য জোরালো সমর্থন প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে চাইনিজ নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫