ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীয়ায় নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষ কি নিরামিষাশী না মাংসাশী? বিজ্ঞান কী বলছে নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা থানা ওসির সাথে ডোমার যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় না ফেরার দেশে সাংবাদিকতার পথিকৃৎ আহমদ গিয়াস এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় দ্রুতগতির একটি লরির চাপায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশের এ মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী বাসটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়লে মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে রাস্তার ধারে অবস্থান করছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় যাত্রীরা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, তখনই এ দুর্ঘটনা ঘটে।

আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬