সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় গ্রেপ্তার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় গ্রেপ্তার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার

সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় গ্রেপ্তার-১

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় গ্রেপ্তার-১

নওগাঁর সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় একজন গ্রেপ্তার করা হয়েছে।

সাপাহারে গোডাউন ঘর ভাংচুর ও চুরি মামলায় আপেল হোসেন (৩০) নামে একজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ১৫ মে সাপাহার থানায় উনারবী মডেল টাউন এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে রেজাউল করিম তাঁর গোডাউন ঘর ভাংচুর ও মালামাল চুরির অভিযোগে ৭ জন ব্যক্তিকে বিবাদী করে একটি লিখিত আবেদন করেন।

 

বৃহস্পতিবার অভিযোগটি মামলায় নথিভুক্ত হলে ওই দিন রাতে আপেল হোসেন কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আপেল হোসেন উপজেলা সদরের দোয়ানীপাড়ার আলাউদ্দীনের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ মে বেলা ১২ টার দিকে উপজেলার উনারবী মডেল টাউন।

এলাকার রেজাউল করিমের একটি গোডাউন ঘর ভাংচুর করে ঘরে থাকা ৫০ মন লোহার রড, ৪০ টি খালি গ্যাসের সিলিন্ডার, ২ টি ওজন মাপার মেশিন, ১০ বস্তা গম,

 

১০ বস্তা সরিষা এবং ২০০ টি পাটের বস্তা চুরি হয়ে যায়। যার ফলে রেজাউল করিম আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ করেন।

 

 

অভিযোগটি সাপাহার থানায় মামলার নথিভুক্ত হওয়ার পর আপেল হোসেন কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর মামলাটি নথিভুক্ত এবং আপেল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!