ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের মাদক নির্মূলে আপসহীন রাজশাহী পুলিশ: ডিআইজি আশরাফ আলী স্পিকার |: অপশক্তি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

ছবি- চ‍্যানেল ২৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সাতক্ষীরা সদর উপজেলার বলী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এম আজাহারুজ্জামান জানান, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে শফিকুর রহমানকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী তার অফিসকক্ষে মারধর করেন।

এরপর ১০–১২ জন শিক্ষককে টেনে বের করে বেধড়ক মারধর করে এবং বাজারে ঘোরান। একপর্যায়ে তাকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে শফিকুর রহমানকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনে। ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হন এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

পড়ুন>> যুবতীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন ৭৫ বছর বয়সি বৃদ্ধের

শিক্ষক শফিকুর রহমানের থানায় দায়ের করা অভিযোগেও একই ঘটনা উল্লেখ করা হয়েছে। অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, রোববার সকালে বিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সাতক্ষীরা সদরের নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনেছেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।

বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জান জানান, শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শনিবার নতুনভাবে অভিযোগ পাওয়ায় তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গেলে উত্তেজিত জনতা শিক্ষককে টেনে বের করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সক্ষম হননি বলে রাশেদুজ্জামান দাবি করেন।

পড়ুন>>রামপালে স্কুল ছাত্রী র‍্যাগিংয়ের শিকার: ইউএনও বরাবর অভিযোগ

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, শিক্ষক শফিকুর রহমান একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, তিনি দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনেছেন এবং শিক্ষক শফিকুর রহমানকে মামলা করার পরামর্শ দিয়েছেন। শিক্ষকের কোনো অপরাধ প্রমাণিত হলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৮:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫