ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

সাড়ে তিন মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর নির্ধারণ ১২২.৭৫ টাকা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাড়ে তিন মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর নির্ধারণ ১২২.৭৫ টাকা

বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি এবং এর বিপরীতে দরপতনের ধারার মধ্যে প্রায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে মোট ৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। এর আগে সর্বশেষ গত ২০ মে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার দিনের শুরুতে বাজারে ডলারের দর তুলনামূলক কম ছিল। ব্যাংকগুলো রেমিট্যান্স হাউস থেকে ১২২ টাকা ৩০ থেকে ৪০ পয়সা দরে ডলার সংগ্রহ করছিল।

পড়ুন>>মক্কা চুক্তি ইরানবিরোধী নয়, বরং যুক্তরাষ্ট্রের দুর্বলতার বহিঃপ্রকাশ: ইরানি রাষ্ট্রদূত

এছাড়া আমদানি দায় বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ডলারের দর ছিল ১২২ টাকা ৫০ থেকে ৬০ পয়সা। তবে দুপুরে বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার ঘোষণা দিলে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। এরপর বিকেলে অনেক ব্যাংকই একই দরে রেমিট্যান্স কেনা এবং এলসি নিষ্পত্তি শুরু করে।

বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনার সিদ্ধান্তের মাধ্যমে বাজারে একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে যে, ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার নিচে নামতে দেওয়া হবে না। ব্যাংকারদের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে ব্যাংকগুলোর হাতে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাশাপাশি আমদানি দায় পরিশোধের চাপ কমেছে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল থাকায় বৈদেশিক মুদ্রার চাহিদাও তুলনামূলক কম। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গত কয়েক সপ্তাহে ডলারের দরে অস্থিরতা দেখা গিয়েছিল। গত সপ্তাহের শেষ দিকে ডলারের দর ১২৩ টাকা ৬৫ পয়সা পর্যন্ত উঠলেও দুই সপ্তাহ আগে তা ১২২ টাকায় নেমে এসেছিল।

পড়ুন>>কাতারের আল খোরে মরিয়ম বিনতে মোহাম্মদের স্মরণে চালু হলো ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

আগামী মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় ধরনের দায় পরিশোধের সময় ঘনিয়ে আসায় ডলারের চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যাংকাররা।

এদিকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার কেনার বিষয়টি অবহিত করে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নিলে তা সকালেই ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়। এই বিলম্বের কারণে মঙ্গলবার সকালে ব্যাংকগুলো তুলনামূলক কম দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলসি নিষ্পত্তি করতে সক্ষম হয়েছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাড়ে তিন মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর নির্ধারণ ১২২.৭৫ টাকা

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬