ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদবিবরণী প্রকাশের শর্ত জুড়ে দেওয়ার আহ্বান টিআইবির তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ও আহত বহু, পাল্টা জবাব দিল তেহরান নতুন পে-স্কেল ঘোষণা: সরকারি চাকরিজীবীদের স্বস্তি, অর্থনীতিবিদদের আশঙ্কা জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের প্রাণহানি জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বক্তব্য রাখছেন মো. নুরল ইসলাম।

 

 

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পড়ুন>>রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও কাজী নিজাম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, ইফতেখারুল ইসলাম শ্যামাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আয়োজকেরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

পড়ুন>>অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল

আলোচনা সভা শেষে ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো ভূরুঙ্গামারীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!