সিএসএস-এ লোন অফিসার পদে ১৫০ জনের নিয়োগ, সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
সৃষ্টি ডেস্ক :
প্রকাশিত :
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সিএসএস-এ লোন অফিসার পদে ১৫০ জনের নিয়োগ, সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
পদের নাম: লোন অফিসার
পদসংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৯ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন ও সুযোগ-সুবিধা
অস্থায়ী অবস্থায় বেতন: ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা।
স্থায়ী হওয়ার পর বেতন: ২৫,৩২০ থেকে ২৭,২৮০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন ও পরীক্ষা পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদনপত্র প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্রসহ নির্ধারিত স্থানে সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও তারিখের বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে
Leave a Reply