সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ সেপ্টেম্বর ২০২৬-এ কাতারে বর্ণিল ইভেন্ট: কনসার্ট থেকে প্রযুক্তি সম্মেলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ অপরিহার্য: আইরিন খান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে অটোরিকশায় বের হওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার কপাল ও মাথার সামনের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে হাসপাতালে চিকিৎসকরা তার মাথায় মোট ১৫টি সেলাই দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরে এলিনা শাম্মী জানান, সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কিছু কিনতে তিনি বের হয়েছিলেন।

পড়ুন>>টেকসই শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ অপরিহার্য: আইরিন খান

অটোরিকশায় ওঠার পর থেকেই তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তিনি চালককে বারবার ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ করেছিলেন, এমনকি উচ্চস্বরে সতর্কও করেছিলেন। কিন্তু চালক সেই কথায় কর্ণপাত না করে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন।

এক পর্যায়ে অটোরিকশার চাকার নিচে পাথরের মতো কিছু পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে এলিনা শাম্মীর ওপর পড়ে। দুর্ঘটনায় অটোরিকশাপর চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয়, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায়ও নিজের হ্যান্ডব্যাগটি নিয়ে তিনি অন্য একটি রিকশায় করে নিজেই হাসপাতালে পৌঁছান।

পড়ুন>>কুয়েতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সতর্ক অবস্থানে সেনাবাহিনী

দেশের ট্রাফিক ব্যবস্থাপনা ও চালকদের বেপরোয়া আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, “আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ, এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি।” তিনি খাবারে ভেজাল, নকল ওষুধ এবং বর্তমান সময়ের অটোরিকশাকে ‘মরণফাঁদ’ হিসেবে উল্লেখ করে হতাশা ব্যক্ত করেন।

তবে বড় ধরনের বিপদ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এলিনা শাম্মী। তিনি লিখেছেন, “আল্লাহ তায়ালা জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তবে আরও কঠিন কিছু ঘটার সম্ভাবনা ছিল।”

 

সবশেষে তিনি নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং আল্লাহ যেন তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখেন, সেই প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!