শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে নাসিমা বেগম (৩৬) মারা যান। মৃত নাছিমা বেগম প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ জানিয়েছেন, আজ রোববার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে নাসিমা খাতুনের বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে তিনি তার ঘর থেকে বের হতে পারেননি। ওই ঘরেই পুড়ে  মারা যান।

এসময় তার বাড়িতে কেউ ছিল না। তার স্বামী নজরুল ইসলাম বিদেশে থাকেন। তার ছেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। সেইসাথে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে লাশটি তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুন লেগেছে। এতে বাড়িতে থাকা নাসিমা খাতুন পুড়ে মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!