শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা প্রশাসনে পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা প্রশাসনে পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল

শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা প্রশাসনে পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা প্রশাসনে পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন

শিক্ষার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা প্রশাসনে পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এমপিওভুক্ত মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পড়ুন>>বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতার কক্ষ থেকে ৩ কোটি টাকার চেক উদ্ধার

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, সাহাবুদ্দিন, সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, হারুন আল রশিদ প্রমুখ।

এসময় উপজেলার ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০ টি মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিনটেনডেন্টগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ৯৭% শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ ছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়। এছাড়া শিক্ষা প্রশাসনে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জেলা শিক্ষা অফিসার বা উপ পরিচালক পদে পদায়ন করায় শিক্ষার কাঙ্ক্ষিত সুফল অর্জন ও সম্ভব হচ্ছে না।

বিধায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষায় প্রশাসনিক দক্ষতা থাকায় তাদের উক্ত পদে পদোন্নতি ও শিক্ষা প্রশাসনে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানান। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!