সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এমপিওভুক্ত মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পড়ুন>>বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতার কক্ষ থেকে ৩ কোটি টাকার চেক উদ্ধার
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন করা হয়।
এসময় উপজেলার ৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০ টি মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিনটেনডেন্টগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ৯৭% শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ ছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়। এছাড়া শিক্ষা প্রশাসনে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জেলা শিক্ষা অফিসার বা উপ পরিচালক পদে পদায়ন করায় শিক্ষার কাঙ্ক্ষিত সুফল অর্জন ও সম্ভব হচ্ছে না।
বিধায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষায় প্রশাসনিক দক্ষতা থাকায় তাদের উক্ত পদে পদোন্নতি ও শিক্ষা প্রশাসনে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানান। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply