শাহজাহানপুরে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রীনলাইন পরিবহনের চালকসহ গ্রেফতার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাহজাহানপুরে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রীনলাইন পরিবহনের চালকসহ গ্রেফতার ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

শাহজাহানপুরে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রীনলাইন পরিবহনের চালকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ২০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ। ছবি-নেট

শাহজাহানপুরে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রীনলাইন পরিবহনের চালকসহ গ্রেফতার ৩

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়া, সৈয়দ আলম ও মোঃ আলাউদ্দিন। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মার্চ ২০২৩ খ্রি.) সকাল ৯:৩০টায় শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেফতার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়ার মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা ।

গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম (বার), পিপিএম-এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম-এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!