ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি: ২৩ অক্টোবর ২০২৬ অন্তঃসত্ত্বা নারীর -: সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ, আবেদনের নিয়ম হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু

 লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ২৫১ বার পড়া হয়েছে

 লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন:ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে লিজ ট্রাস ঋষি সুনাককে হারিয়েছেন।তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হলেন ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ জয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন।স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সময় বেলা সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়।১৯২২ কমিটি এই নির্বাচন পরিচালনা করে । এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করে। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনামের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে।

বিবিসি বলছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।গত শুক্রবার সন্ধ্যায় শেষ হয় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ের ভোটাভুটি।আজ ভোটের ফল ঘোষণা হলো ।কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস নির্বাচিত হয়েছেন তাই তিনিই যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। খবর রয়টার্স ও বিবিসির।

প্রায় দুই মাস ধরে চলা এ প্রক্রিয়ায় নেতা নির্বাচনের চূড়ান্ত ধাপের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ দু্ই জনের  মধ্যে লিজ ট্রাস বিজয়ী হলেন।মন্দার মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে এখন মূল্যস্ফীতির সংকট আর শিল্প খাতে অস্থিরতা চলছে, নতুন প্রধানমন্ত্রীকে এসব সমস্যার মোকাবিলা করতে হবে।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যদুস্ত করেছেন।

জ্বালানি বিল কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে  তার‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন ।

প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার। তবে কানজারভেটিভ পার্টির এই এক যুগের শাসনমালে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে যে সংকট দেখা দিয়েছে তার সমালোচনা করেছেন তিনি। স্যার কিয়ের স্টারমার বলেছেন, এখন দেশের যা প্রয়োজন তা শুধু লেবার পার্টিই দিতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২