লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন লেগে ব‍্যাপক ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন লেগে ব‍্যাপক ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য

লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন লেগে ব‍্যাপক ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন লেগে ব‍্যাপক ক্ষতি

লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টটরিতে আগুন লেগে ব‍্যাপক ক্ষতি ।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল অনুমান ৬,টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে। এ সময় প্যাকিং গুদামে মজুত চা–পাতা,মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ।

লালচান্দ চা-বাগান ও চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,আজ সকাল ৬,টায় অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লালচান্দ চা বাগান ফ্যাক্টরীর কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ফ্যাক্টরীর ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন।

চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন,সকালে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জের আরও দুটি ইউনিট সহ চুনারুঘাট স্টেশনের একটি ইউনিট দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরীর মজুত চা–পাতা, বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম,থানা পুলিশ সহ গণমান্য লোকজন ঘটনার স্থল পরিদর্শন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন,আমি তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদেরকে সমবেদনা জানাচ্ছি।

আমার ধারণা ফ্যাক্টরীর শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জেল হোসেন জানান, সকালে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। ফায়ারসার্ভিস ও শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!