র্যাব-১২’ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক; ট্রাক জব্দ
- আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরে র্যাব-১২’ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক করেছে র্যাব-১২। সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন তালগাছি সাকিনস্থ সিরাজগঞ্জ হইতে পাবনা গামী মহাসড়কের পার্শ্ববর্তী মেসার্স বদিউল আলম ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে আটক করেছে।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় জেলার শাহাজাদপুর থানার তালগাছি গ্রামের সিরাজগঞ্জ হইতে পাবনা গামী মহাসড়কের হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
এসময় মহাসড়কের পার্শ্ববর্তী মেসার্স বদিউল আলম ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে ৬০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে আটক করেছে।
এসময় সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়।
এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া থানার মরিচ পুরাণ গ্রামের সাইফুল সরদারের ছেলে রাসেল হোসেন।
অপরজন হলেন, লালমনিরহাট জেলার সদর থানার পঞ্চগ্রাম এলাকার সাহেব আলী ওরফে বুদার পুত্র মিজানুর রহমান।
উল্লেখ্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে। এ লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এবং প্রতিনিয়ত অপরাধীদের গ্রেপ্তার করছে।


























