ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

রৌমারীতে রাস্ট্র সংস্কারের কৃষক সমাবেশ পণ্ড: ট্রাস্টিসহ আহত ৫

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

রৌমারীতে রাস্ট্র সংস্কারের কৃষক সমাবেশ পণ্ড: ট্রাস্টিসহ আহত ৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে রাস্ট্র সংস্কারের কৃষক সমাবেশ পণ্ড: ট্রাস্টিসহ আহত ৫

রৌমারীতে রাস্ট্র সংস্কারের কৃষক সমাবেশ পণ্ড: ট্রাস্টিসহ আহত ৫।
কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কৃষক সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়েছে সমাবেশ। হামলায় আহত হয়েছেন লেখক ও গণবুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ।

এছাড়াও আহত হয়েছেন গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবিরসহ ৫ নেতা। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

পরে বিকেল ৫টার দিকে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইউএনও, ওসি ও সহকারী পুলিশ সুপারের (রৌমারী সার্কেল) অপসারণসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লেখক ও গণবুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা মিজানুর রহমান মিনু।

পড়ুন>> তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

লেখক ও গণবুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পুলিশের আচরণ দেখে মনে হয়েছে তারা আগে আওয়ামী লীগের কথা শুনতেন। এখন জামায়াত-শিবিরের কথা শুনছেন। তিনি স্থানীয় প্রশাসনকে দায়ি করে বলেন, এখানকার সার্কেল, ইউএনও ও ওসি আছেন তাদের চরম দায়িত্বহীনতা ছিল। এই তিনজনকে অবিলম্বে অপসারণ করতে হবে ও হামলায় নে ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, পুলিশের সামনেই জামায়াত-শিবিরের লোকজন সমাবেশে হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় আমাকেও আঘাত করা হয়।

এ ছাড়াও মারপিট করে আহত করা হয় গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী ও রাষ্ট্রসংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ন্যায়পাল অ্যাডভোকেট রায়হান কবির, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা মিজানুর রহমান মিনু ও এসএম শাহ্ মোমেনকে।

রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী বলেন, তাদের কৃষক সমাবেশে কোনো কৃষক ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কাউকে ডাকা হয়নি। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদেরকেও ডাকা হয়নি।

এ কারণে প্রশাসন তাদের মঞ্চ ভেঙে দেয়। তারপরও সমাবেশ করতে চাইলে সাধারণ জনতা হামলা চালায়। তিনি আভিযোগ করে বলেন, সেখানে আওয়ামী লীগের দোসরদের ইন্ধনে লোক জমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল তাদের।

সমাবেশে হামলার ঘটনা অস্বীকার করেছেন রৌমারী থানার ওসি লুৎফর রহমান। তিনি বলেন, রৌমারীতে কোনো সমাবেশ হয়নি। কোনো হামলার ঘটনাও ঘটেনি। সমাবেশ হওয়ার কথা ছিল, সেটার বিপক্ষে ছিল জামায়াত-বিএনপি। সমাবেশে যারা উপস্থিত হওয়ার কথা ছিল, তারা উপস্থিত হননি।

এ কারণে সমাবেশ হয়নি। সমাবেশে হামলা বিষয়টি জানতে চাইলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমাবেশেই তো হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা কি সমাবেশের অনুমতি নিয়েছিল?

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রৌমারীতে রাস্ট্র সংস্কারের কৃষক সমাবেশ পণ্ড: ট্রাস্টিসহ আহত ৫

আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪